ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম. এ. হাশেম রাজু

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উক্ত আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী এম. এ. হাশেম রাজু।
আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (ভোটার নম্বর: ১৫২৩১০০০০৩১৫) কর্তৃক জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত, কার্যকর ও গতিশীল করতে এম. এ. হাশেম রাজুকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগী ভূমিকা এবং সুদৃঢ় সাংগঠনিক দক্ষতার কারণে এম. এ. হাশেম রাজুর নেতৃত্বে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যক্রম নতুন গতি পাবে বলে দল আশাবাদী।

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী
এম. এ. হাশেম রাজু বলেন,
“দল আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে চট্টগ্রাম-১৪ আসনের মানুষই হবে আমাদের মূল শক্তি।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম. এ. হাশেম রাজু

প্রকাশিত: ০৮:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬