ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান`র দায়িত্ব নিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

রায়হান সিকদারঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
তিনি এর পূর্বে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পুর্বেও তিনি চট্টগ্রামের লোহাগাড়ার একমাত্র সরকারি মহিলা কলেজ চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আলম মামুন চৌধুরী তার দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা ও দোআ কামনা করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান`র দায়িত্ব নিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

প্রকাশিত: ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬