চট্টগ্রাম-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ:আটকা পড়েছে হাজারো পর্যটক

বৃষ্টিতে সড়ক পিচ্ছিল
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
অসময়ের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে ভয়ঙ্কর হয়ে উঠায় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের উভয় পাশে আটকে পড়েছে শতাধিক গাড়ি ও হাজারো যাত্রী সাধারণ। সড়কটি সরেজমিন পরির্দশণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বিষয়টি নিশ্চিত করে সড়কে আটকে পড়াদের নিরাপত্তায় পুলিশ নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন। জানা যায়, কেরানীহাট-বান্দরবান সড়কটি চার লেনে উত্তীর্ণ করার কাজ চলছে বেশ কয়েক মাস থেকে। এ জন্য সড়কটির বিভিন্ন স্থানে স্কেভেটর দিয়ে কুড়ে ফেলা হয়েছে। আবার কোন কোন জায়গায় সড়কটি উচু করার জন্য মাঠিও ফেলা হয়েছে। এরিমধ্যে গতকাল বুধবার বিকালে হালকা বৃষ্টিপাত হওয়ায় সড়ক কুড়ে রাখা ও মাঠি দিয়ে ভরাট করা অংশ অতিক্রম করতে গিয়ে একাধিক মালবাহী ট্রাক ভরাট করা মাঠিতে আটকে যায়। ফলে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বাজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার অলি আহমদ জানান, বেশ কয়েক মাস থেকে কেরানীহাট-বান্দরবান সড়কের পুরো ২১ কিলোমিটার সড়ক জুড়ে সড়কটিকে ৪ লেনে উত্তীর্ণ করণের কাজ শুরু হয়েছে। সড়কটিকের বেশ কয়েকটি ব্রিজ ভেঙ্গে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল সচল রাখা হয়। কাজটি বাস্তবায়ন করছে সেনাবাহিনী। এরি মধ্যে বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা থেকে মাহালিয়া সড়কের সংযোগ স্থল ও দস্তিদার হাট এলাকায় সড়কটি উচু করতে পাহাড়ি মাঠি দিয়ে ভরাট করা হয়। সামান্য বৃষ্টিতে সড়কটি পিচ্ছিল হয়ে যাওয়ার কারনে বুধবার বিকাল থেকে (এ রির্পোট লেখা) রাত ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীর বলেন, সড়কটির একাধিক অংশ মাঠি দিয়ে ভরাট করা হয়। বৃষ্টিতে ঐ স্থানগুলোতে কাদা তৈরী হওয়ায় গাটি আটকে এ স[কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আমরা স্বার্বক্ষনিক খবরাখবর নিচ্ছি। আটকে পড়া লোকজনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকেও জানানো হয়েছে। বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠলে তাহলেই এ সড়কে আবার যান চলাচল করা সম্ভব।
ট্যাগ: