
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,লোহাগাড়ার রশিদার পাড়া এলাকার কৃতি সন্তান মোহাম্মদ নুরুল হক নুনু চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী সভাপতি পদে ১০৩৮ ভোটে (দোয়াত কলম প্রতীকে) সভাপতি নির্বাচিত হয়ে সেই দুর্লভ সম্মানের অধিকারী হয়েছেন।
তার এই অর্জনে আত্মহারা লোহাগাড়ার সর্বস্তরের শ্রমিক নেতারা। শ্রমিকনেতা নুরুল হক নুনু সভাপতি নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ায় এলে তাকে মোটর শোভাযাত্রায় বরণ করেন জাতীয় শ্রমিক লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
২৮ অক্টোবর( সোমবার) বিকালে গাড়ি যোগে লোহাগাড়ার ঠাকুরদিঘি এলাকায় পৌঁছলে নরুল হক নুনুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ৩শতাধিক মোটর সাইকেল ও ৫০/৭০ টি গাড়ির শোভাযাত্রার মাধ্যমে তাকে বটতলী শহরে থেকে আজিজ নগর নিয়ে আসা হয়। পরে লোহাগাড়া ও আজিজ নগর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয়।
এ সময় উপস্থিত শ্রমিক নেতা আসাদুল হক, আকতার হোসেন, ফরিদুল আলম জয়, খানে আলম, ব্যবসায়ী সালাউদ্দিন প্রমূখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















