
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন করার দাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০মে (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন পরিষদের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের লোহাগাড়ার আহবায়ক মাস্টার মোঃ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
চট্টগ্রাম জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন প্রজন্ম লোহাগাড়া আহবায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবীদ নুরুচ্ছাফা, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সমাজসেবক ও রাজনীতিবীদ গোফরান তোরাব,সাংবাদিক জাহেদুল ইসলাম।

এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়ন পরিষদের সদস্যরা ও অন্যন্য নেতৃবৃন্দ,সাংবাদিক, লোহাগাড়ার জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লাইন বাস্তবায়নের করতে হবে। যদি সড়কে ৬লাইন বাস্তবায়ন করা না হয় তাহলে সকলকে সাথে আগামীতে আরও বেশি কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















