[primeitworld_print id="30107"]
ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গর্তগুলো ভরাট

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

গেল কিছুদিনের টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ায় অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন গুলো।
এতে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে সাধারণ যাত্রীদের। মহা সড়কের বড় বড় গর্ত হওয়ায় চলাচলে ভোগান্তির শেষ নেই।

বৃষ্টি কমলেই সড়কের বিভিন্ন এলাকায় বড় বড় গর্তগুলো ভরাটের উদ্যোগ নিয়েছেন দোহাজারী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কর্তৃপক্ষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। যার কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের মধ্যে ছিলো। বৃষ্টি কমার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এসব সৃষ্ঠ গর্তগুলো মেরামতের কাজ শুরু করেছে। যার ফলে যান চলাচল স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছে। সড়ক উঁচু-নিচু হয়ে যাওয়ায় যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছিল।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ, দোহাজারি`র উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম বলেন, টানা কিছুদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন অংশে বড় বড় গর্ত হয়েছিল। বৃষ্টি কমার পর পরই সড়কে সৃষ্ট হওয়া বড় বড় গর্তগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।ইতিমধ্যে সড়কের বিভিন্ন অংশে গর্তগুলো সড়ক ও জনপথ বিভাগ থেকে বিটুমিনস এ‍্যাসপল্ট দ্বারা মেরামত করার উদ্যোগ নেয়া হয়েছে। কারণ বৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ধারণার চেয়ে বেশি গর্ত তৈরি হয়েছে। এতে দুর্ঘটনার আশংকা বেড়েছিল। তাই দুর্ঘটনা ঠেকাতে আমরা দ্রুত সড়ক মেরামত কাজ সম্পুর্ণ করতে পেরেছি। ইতোমধ্যে সড়কের সৃষ্ট হওয়া বড় বড় গর্তগুলো মেরামত করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গর্তগুলো ভরাট

প্রকাশিত: ১০:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬