ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর কাজ উদ্বোধন

রায়হান সিকদারঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় প্রশস্তকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, কার্য- সহকারী টিপু সুলতান, ঠিকাদারের প্রতিনিধি বুলবুল আহমেদ ও লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানসহ অন্যন্যরা।

সড়ক ও জনপথ অধিদপ্তর সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও সাতকানিয়া অংশে প্রশস্তকরণ কাজ ৩ প্যাকেজে দরপত্র আহবান করা হয়েছিল। এরমধ্যে প্যাকেজ-১ সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা ব্রিজ এলাকা পর্যন্ত ৮.৪ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ এইচ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩৫ কোটি টাকা। প্যাকেজ- ২ লোহাগাড়ার রাজঘাটা থেকে চুনতির মিঠার দোকান এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩৪ কোটি টাকা। প্যাকেজ- ৩ চুনতির মিঠার দোকান থেকে জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ এইচ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩০ কোটি টাকা। এছাড়া চন্দনাইশ স্টেশন, লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশনে মহাসড়ক প্রশস্তকরণ ও উভয় পাশে ড্রেনের কাজ করছে মাসুদ হাইটেক নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত কাজের বরাদ্দ ১০ কোটি টাকা।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, প্রশস্তকরণ প্রকল্পে মহাসড়কের উভয় পাশে ৬ ফুট করে বৃদ্ধি করা হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁকে ১০-১২ ফুট করে বাড়ানো হবে। চুনতি জাঙ্গালিয়ায় ৯শ মিটার মাঝখানে ডিভাইডারসহ চার লেনে উন্নীত করা হবে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজও ধাপে ধাপে চলমান রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্যাকেজ-২ এর কাজ উদ্বোধন

প্রকাশিত: ০২:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬