ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হতে যাচ্ছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মহাসড়কটি জরুরি ভিত্তিতে চার লেনে উন্নীত করার প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-ওয়ান’-এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটি ইতোমধ্যে পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে। এই অংশের মধ্যেই প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য বর্তমানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে। অর্থায়নের জন্য জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাকি অংশ দ্রুত চার লেনে উন্নীত করার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী স্বীকার করেন, মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ। তিনি বলেন, ‘এটি একটি ঝুঁকিপূর্ণ সড়ক, যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
উল্লেখ্য, প্রায় ১৫৯ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে অতীতে একাধিকবার সমীক্ষা পরিচালিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে সুইডিশ একটি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালিত সমীক্ষায় প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে

প্রকাশিত: ০৬:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬