
রায়হান সিকদারঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৬লেন করার দাবীতে লোহাগাড়ায় জামায়াত ইসলামীর উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২অক্টোবর (বুধবার) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশন এলাকায় এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ অ.ন.ম নোমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু তাহের, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্যরা ও বিভিন্ন ইউনিয়নের আমির,সেক্রেটারি সহ অন্যান্য দ্বায়িত্বশীল বৃন্দরা।
সভায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬লেনে উন্নীত করতে হবে। আমাদের আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন যৌক্তিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমুখী সংগঠন, মানুষের কল্যাণে,নিয়োজিত সংগঠন। লোহাগাড়া-সাতকানিয়া ও পুরো দক্ষিণ চট্টগ্রামের প্রানের দাবী, দ্রুত সময়ে মহাসড়কে ৬লেন করতে হবে। তা না হলে আমরা পুরো চট্টগ্রাম বাসীকে নিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল উপজেলা ও বৃহত্তর চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা কঠোরভাবে কর্মসূচি ঘোষণা করব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















