
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯ জন নগর ও ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৫৪০৬ জন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৪৬ জন, সিভাসুতে ৫৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, সোমবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৫৯৯ টি। এর মধ্যে ২৩৫ টি বিআইটিআইডিতে, ১৫৫ টি সিভাসুতে, ১৩৭ টি চমেকে, ৪৪ টি চবিতে এবং ২৮ টি কমেকে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৯২ জনের মধ্যে লোহাগাড়ায় ১২, সাতকানিয়ায় ১২, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৫, বোয়ালখালীতে ১০, রাউজানে ২০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ১১, মিরসরাইয়ে ১২ ও সীতাকুণ্ডের ৪ আছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২৪ জন। সুস্থ হয়েছেন মোট ৪৫৮ জন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















