
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
রবিবার ১৮ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পুলিশ-সিভিক সেন্টারে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টবল (পুরষ/নারী) পদে চূড়ান্তভাবে মনোনীতদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ ।অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে টিআরসিদেরকে বাংলাদেশ পুলিশের মূলনীতি, আদর্শ, উদ্দেশ্য, নিয়ম-শৃঙ্খলা, আইন-কানুন সম্পর্কে ধারণা প্রদান করেন এবং প্রশিক্ষণ শেষে দেশমাতৃকার কল্যাণে নিজেকে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
চন্দনাইশ থেকে মনোনীতি রিদোয়ান বলেন- “কখনো ভাবিনি আমার চাকরি হবে। লাইনে দাঁড়ানোর আগে অনেকে অনেক কথা বলেছেন। স্যার আমাদের বুকে হাত দিয়ে শপথ করিয়েছেন যেন কাউকে কোন টাকা পয়সা না দেই, তদবিরের জন্য না ছুটি। স্যার কথা রেখেছেন। এসপি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ আমি”।চূড়ান্তভাবে উত্তীর্ণদের একজন অভিভাবক বলেন, সন্তানের খুব ইচ্ছা পুলিশ হয়ে দেশের সেবা করবে। কাউকে না ধরে, কোন টাকা খরচ না করে ছেলে পুলিশে চাকরি পাবে, এটা কখনো ভাবিনি। আমার সন্তানের স্বপ্ন পুরণ হলো পুলিশ সুপার সাহেবের কারনে। সৃষ্টিকর্তার কাছে উনার জন্য দোয়া করি সবসময়।অনুষ্ঠানে বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স, চুড়ান্তভাবে নির্বাচিত ট্রেইনি রিক্রুট কনস্টবল ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























