[primeitworld_print id="11780"]
ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় আরও ১৯২জন শনাক্ত, মৃত্যু ৩জন

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ

চট্টগ্রামে ১ হাজার ৪৯ জনের নমুনায় আরও ১৯২ জনের দেহে  করোনায় সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ১২১ জন নগরের ও ৭১ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘন্টায় নগরে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

সোমবার (২২ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।

রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ৩০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৬ জন ও বিভিন্ন উপজেলার ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৪৬ জন নগরের ও ৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার ১ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, আনোয়ারার ১১, চন্দনাইশের ৫, পটিয়ার ৮, রাউজানের ৭, ফটিকছড়িতে ২০, হাটহাজারীতে ৫, সন্দ্বীপে ৭ ও সীতাকুণ্ডের ৪ জন রয়েছেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ হাজার ৪৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ১৪৪ জন। সুস্থ হয়েছেন ৬৯৯ জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে করোনায় আরও ১৯২জন শনাক্ত, মৃত্যু ৩জন

প্রকাশিত: ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০