[primeitworld_print id="25786"]
ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
এসআই গুরুতর আহত, আটক ১৮

চট্টগ্রামে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানায় গভীর রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিল থেকে নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয়। দেশীয় অস্ত্রের আঘাতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানার মাথা ও হাতে গুরুতর জখম হয়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে এবং পুলিশ গেলে ধাওয়া দিয়ে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গভীর রাতে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে এক এসআই গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

এসআই গুরুতর আহত, আটক ১৮

চট্টগ্রামে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

প্রকাশিত: ০৯:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫