
চট্টগ্রামে আরো ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার আগের ২৪ ঘন্টায় সংগৃহীত ৬০ নমুনা পরীক্ষায় এই তিনজনের `পজেটিভ‘ ধরা পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাসান শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনের নমুনা পজেটিভ। এর মানে এদের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মহানগরীর। একজনের বাড়ি নগরীর সাগরিকা, একজন হালিশহর ও অন্য একজন জেলার সীতাকুন্ডের।
অন্য একটি সূত্র জানায়, আক্রান্ত তিনজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















