ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্রসহ ‘ডিপজল’ গ্রেপ্তার, রয়েছে ২২ মামলা

চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সাত্তার শাহ প্রকাশ ডিপজল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ মোট ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৪ মে) রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাত্তার শাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুন পাড়ার মৃত ফরিদ শাহার ছেলে। বর্তমানে তিনি নগরের বাকলিয়া এলাকার জামাই বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তুলাতলী জামাই বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সাত্তার শাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।”
পুলিশ জানায়, কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় তার বিরুদ্ধে অন্তত ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

চট্টগ্রামে অস্ত্রসহ ‘ডিপজল’ গ্রেপ্তার, রয়েছে ২২ মামলা

প্রকাশিত: ০৮:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬