চট্টগ্রাম নগরীর চাকতাই ভেড়া মার্কেট এলাকায় বস্তিতে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।সূত্র বাংলা নিউজ
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















