ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় করোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান সাঈদীসহ ৪জন

দেশবাংলা ডেস্কঃ

কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে চারজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
শনিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমির হামজা নিশ্চিত করেছেন।

আক্রান্ত চার ব্যক্তি হলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা করোনা আক্রান্ত আবছারের স্ত্রী মেরিনা জান্নাত, পৌরসভার ফুলতলার আজাদ এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজী পাড়ার ফাতেমা বেগম।

সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ৩০ থেকে ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীও ছিলেন। আজ কক্সবাজারের সদর হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর দেখা গেছে, চকরিয়ায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমির হামজা জানান, আজ যে চারজনের আক্রান্তের খবর পাওয়া গেছে তা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন লকডাউনের বিষয়ে প্রদক্ষেপ নেবে। এ নিয়ে চকরিয়ায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চকরিয়ায় করোনা আক্রান্ত উপজেলা চেয়ারম্যান সাঈদীসহ ৪জন

প্রকাশিত: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০