ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের সামনে টয়লেটের ট্যাংকি স্থাপনের চেষ্ঠাঃ ইউএইচএফপিওর হস্তক্ষেপে কাজ বন্ধ

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির সামনেই টয়লেটের টাংকি বসানোর অভিযোগ উঠেছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের টংকাবতী বিশ্বাস পাড়া এলাকায় অ্যাডভোকেট সুজন দাশের বাড়ির সামনে টাংকি বসানোর চেষ্ঠা করে।

জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান বিশ্বাস পাড়ায় অ্যাডভোকেট সুজন দাশের বাড়ির সামনে গত কয়েকদিনপুর্বে টাংকি স্থাপন করছিল প্রতিপক্ষ একই এলাকার টিটু দাশ। সুজন দাশ ও তার পরিবারসহ চট্টগ্রাম শহরে অবস্থান করার সু্বাধে বাড়িতে কেউ না থাকাবস্থায় কাজ করার বিষয়টি তার প্রতিবেশীরা তাকে খবর দিলে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল কে,অবগত করেন। তিনি বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীকে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

গত ১৬মে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। বাড়ির সামনে টাংকি বসানোর সত্যতা পান। টিটু ও তার পরিবারকে টাংকি স্থাপনের কাজ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন।

উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী বলেন, গত ১৬মে ইউএইচএফপিও স্যারের মাধ্যমে আমাকে কল দেন এডভোকেট সুজন। তার বাড়ির দরজার সম্মুথে টয়লেটের টাংকি স্থাপন করে তার প্রতিপক্ষ টিটু দাশ। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যায়। টাংকির অর্ধেক কাজ করে ফেলে। তখন টিটু দাশের পরিবারকে পাওয়া গেলে তাদেরকে উক্ত জায়গায় কোন ধরণের টাংকি না বসে সে বিষয়ে কঠোরভাবে নির্দেশনা প্রদান করি। তারা কাজটি বন্ধ করে গর্তটি ভরাট করে দেয়। জনদুর্ভোগের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।তিনি আরও বলেন, বাড়ির সামনে পায়খানার ট্যাংক বা সেপটিক ট্যাংক স্থাপনের ফলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইন ও স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী, উন্মুক্ত স্থানে বা অন্যের আপত্তিকর জায়গায় মলমূত্রের ট্যাংক করা বেআইনি।

অ্যাডভোকেট সুজন দাশ বলেন,কর্মজীবনে আমি আর আমার পরিবার চট্টগ্রাম শহরে অবস্থান করি। বিশেষ কোন অনুষ্ঠান বা বছরের কোন পূজা পার্বনের সময় গ্রামের বাড়িতে যায়। আমাদের সাথে কারো কোন ঝামেলা বা ঝগড়া নেই। আমাদের পার্শ্ববর্তী টিটু দাশ আমার বাড়ির সামনে টয়লেটের টাংকি স্থাপন করলে আমাকে খবর দিলে বিষয়টি ইউএইচএফপিও ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন কে অবগত করলে ওনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা সেনিটারি ইন্সপেক্টর বলেন। সেখানে গিয়ে কাজটি বন্ধ করে দেন। আমি এজন্য ডা.ইকবাল ভাই ও শের আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।

অন্যদিকে, অভিযুক্ত টিটু দাশ এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বাড়ির সামনে টাংকি স্থাপন করার বিষয়ে দুঃখ প্রকাশ করছি। রাগের বশত হয়ে আমি কাজটি করেছি। সেনিটারি ইন্সপেক্টর আসার পরেই নিষেধ করলে আমি টাংকির জন্য গর্তটি ভরাট করে দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, সুজন নামে এক আইনজীবি তাকে তার বাড়ির সামনে টয়লেটের টাংকি স্থাপনের বিষয়ে অবগত করে। বিষয়টি সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক সেনিটারি ইন্সপেক্টরকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

ঘরের সামনে টয়লেটের ট্যাংকি স্থাপনের চেষ্ঠাঃ ইউএইচএফপিওর হস্তক্ষেপে কাজ বন্ধ

প্রকাশিত: ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬