ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘটনা স্থলে ছুটে গেলেন শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

শহীদুল ইসলাম বাবর,দক্ষিণ চট্টগ্রামঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দিঘী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এদিকেই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘটনা স্থলে ছুটে গেলেন শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৯:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫