
রায়হান সিকদারঃ
ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক, রেমিট্যান্স যোদ্ধা, মোহাম্মদ সাহাব উদ্দিন সিআইপি।
২০ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে মালেশিয়া কুয়ালামপুর জি টাওয়ার হোটেলের ভিআইপি হল রুমে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে গ্লোবাল স্টুডেন্ট এলায়েন্স মালয়েশিয়া (জিএসএলম) কর্তৃক ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে সাহাব উদ্দিন সিআইপিকে বিজয় উৎসব -২০২৫ ও গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তাকে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া। এসময় গ্লোবাল স্টুডেন্ট এলায়েন্স মালয়েশিয়া (জিএসএলএম) নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুরুস্কার পেয়ে লোহাগাড়ার ছেলে সাহাব উদ্দিন সিআইপি তার অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ,আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া। জীবনের প্রতিটি অ্যাওয়ার্ড গর্বের এবং আনন্দের। মহান বিজয় দিবস উপলক্ষে গ্লোবাল স্টুডেন্ট এলায়েন্স মালয়েশিয়া (জিএসএলএম) কর্তৃক আয়োজিত বিজয় উৎসব -২০২৫ ও গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড পুরুস্কার গ্রহণ করেছি। আমাকে অ্যাওয়ার্ড প্রদান করায় আমি(জিএসএলএম) সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















