সাতকানিয়ায় সমাবেশে বক্তারা
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
১৯৭১ সালের পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করার জন্য দেশে ছেলে ধরা, পদ্মা সেতুতে কল্লা দেওয়াসহ নানা গুজব তৈরী করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই। আমরা যারা দেশপ্রেমিক মানুষ আছি, আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশবিরোধী এ চক্রান্ত প্রতিহত করতে হবে।
৩১ জুলাই বুধবার সকালে সাতকানিয়া থাান পুলিশের উদ্যেগে ছেলে ধরা গুজব, গনপিটুনি, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মো: শফিউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। বক্তব্য রাখেন, সাতকানিয়া আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সাংবাদিক জাহাঙ্গীর আলম, চরতীর চেয়ারম্যান ডা. রেজাউল করিম, আমিলাইষের চেয়ারম্যান এইচ এম হানিফ,মার্দাসার চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দিন, এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, ছদাহার চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, সোনাকানিয়ার চেয়ারম্যান হাজি নুর আহমদ, খাগরিয়ার চেয়ারম্যান আকতার হোসেন ও শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম। অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন থানার সেকেন্ড অফিসার এস আই মাসুদ রানা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















