
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে ফুসে উঠছে বাংলাদেশ। আজ সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর ও জেলার সবকটি উপজেলায় ভিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে আসরের নামাজের পর ভিক্ষোভ শুরু হবে। এতে নেতৃত্ব থাকবেন জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে সাতকানিয়ার কেরানীহাটে । এতে নেতৃত্ব দিবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। এসব ভিক্ষোভ মিছিলে জামায়াত ইসলামীর সকল নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























