
গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান নিজে সাংবাদিক ও সম্পাদকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠান সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নানা বাস্তবতার কারণে দীর্ঘদিন ধরে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সরাসরি দেখা কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটেই দলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সুস্থ ও পারস্পরিক সম্পর্ক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















