ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাত সাড়ে ৮টার দিকে লাল-সবুজ বাসযোগে জনসভাস্থলে পৌঁছান তিনি। মঞ্চে উঠে হাত নেড়ে সমাবেশে উপস্থিত বিপুল জনতাকে অভিবাদন জানান এবং পরে প্রধান অতিথির আসনে আসীন হন।
মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের প্রার্থী এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
দিনের শুরুতে দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)–এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতেও গাড়ি থেকে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।
জনসভাকে কেন্দ্র করে সমাবেশস্থল ছাড়িয়ে কাচারী বাজার, বাংলাদেশ ব্যাংক মোড়, সুরভী উদ্যান, সিটি বাজারসহ আশপাশের এলাকায় জনসমাগম ছড়িয়ে পড়ে।
সভা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্চ ও আশপাশের ভবনসহ পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করেন। নগরীর বিভিন্ন তল্লাশি চৌকিতেও তৎপরতা বাড়ানো হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

প্রকাশিত: ১১:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬