ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়ায় প্রচারণায় শাহজাহান চৌধুরী

গণভোটের হ্যাঁ ভোটই হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্থায়ী ভিত্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি স্থায়ী স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলেই আমাদের প্রিয় জন্মভূমি স্থায়ীভাবে স্বৈরাচারমুক্ত হবে।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে হলো—স্বাধীনতার চেতনার পক্ষে অবস্থান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জুলুম-নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ। এই গণভোটের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।
শাহজাহান চৌধুরী আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নেয় বা এর বিরুদ্ধে প্রচারণা চালায়, তাহলে জনগণকে বুঝে নিতে হবে—তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারী শক্তির সাচ্চা দোসর। কারণ স্বৈরশাসন থেকে মুক্তির এই ঐতিহাসিক সুযোগ নস্যাৎ করাই তাদের মূল উদ্দেশ্য।
তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে গণভোটে অংশ নিতে হবে এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। এই ভোট হবে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশের অঙ্গীকার।
সোমবার (১৯ জানুয়ারী) সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া গ্রামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফৌজুর কবির, ইউপি সদস্য মুজিবুর রহমান, স্থানীয় সমাজসেবক আব্দুস সাত্তার কোম্পানি, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস ও হাফেজ মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় প্রচারণায় শাহজাহান চৌধুরী

গণভোটের হ্যাঁ ভোটই হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের স্থায়ী ভিত্তি

প্রকাশিত: ০৬:০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬