ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ

গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন খালেদা জিয়া

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে জীবিত নেই। কিন্তু মৃত্যুর পর তিনি এ দেশের গণমানুষের মাঝে, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। সারা বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ জানাজার সৌভাগ্য তার কপালে নসিব হয়েছে। সারাজীবন তিনি গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। এই সংগ্রামের পথে তিনি সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন—তবু কখনো আপস করেননি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন। তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দক্ষ ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। এর বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের নিঃশর্ত ভালোবাসা ও আস্থা। আমরা আজীবন তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এ দেশের মানুষ তার ত্যাগ ও সংগ্রামকে মূল্যায়ন করবে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল আমাদের জন্য গভীর শোকের। এই শোককে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করতে হবে। শুধু নির্বাচনের সময় নয়, সব সময় এই শোককে শক্তিতে রূপান্তর করে জাতিকে আলোর পথ দেখাতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, সাহারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আজমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ

গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬