
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে এবং শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।তিনি আরো বলেন, এরকম টুর্ণামেন্ট আয়োজন যুব সমাজকে মাদক মুক্ত করতে ভূমিকা রাখবে। গ্রাম পর্যায়ে খেলার মান বৃদ্ধি ও নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। প্রতিটি গ্রামের বিত্তশালী মানুষদের খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
২৩আগষ্ট(শুক্রবার)বিকেলে চুনতি ডাক-বাংলো মাঠ প্রাঙণে চুনতি ডাক-বাংলো ইউনিটি ক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ৪র্থ তম আন্তঃ চুনতি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম পল্টু`র সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেনবাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ আলমগীর,চুনতি ইউপির জননন্দিত চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, বিশিষ্ট ক্রীড়াবিদ,ডুবাই প্রবাসী ও বড়হাতিয়ার কৃতি সন্তান কাইছার চৌধুরী, চুনতি ইউপি সদস্য জমির উদ্দিন বাবর, মুহাম্মদ জানে আলম,মোকতার হোসেন প্রকাশ লেদু,সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা এরশাদুর রহমান রিয়াদ।
খেলায় দু`শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন
চুনতি ১নং ওয়ার্ড ফুটবল বনাম ৩নং ওয়ার্ড ফুটবল।
খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার এসকে সামশুল আলম।
খেলায় উপস্হাপনায় ছিলেন অনিবাণ কায়সার হামিদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























