
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১আগস্ট(শুক্রবার) বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম,বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, হাসেম পার্ক ও হাসেম টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবুল হাসেম।
অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদ মাস্টার নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
ভবানীপুর ফুটবল একাদশ ও আদর্শ পাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলায় আদর্শ পাড়া ফুটবল একাদশ ২-১ গোলে বিজয লাভ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব শাহজাহান চৌধুরীরসহ অন্যান্য অতিথিবৃন্দরা ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,এই ফুটবল খেলার মাধ্যমে এলাকার যুবসমাজ মাদক ও জুয়া ছেড়ে খেলার মাঠে ফিরেছে ।খেলাধুলা মনকে যেমন প্রফুল্ল রাখে, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরী করে। প্রতিটি এলাকায এলাকায় টুর্নামেন্ট আয়োজন করে এইধারা অব্যাহত রাখতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















