
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় খাস জমি ও টপ সয়েল কাটার দায়ে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় ৬টি ডাম্পার জব্দ করা হয়।
গতকাল রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিলের নেতৃত্বে পুলিশের টিম উপজেলার চরম্বা থেকে ৩টি, বড়হাতিয়া ২টি ও সদর ইউনিয়নে একটিসহ মোট ৬টি ডাম্পার জব্দ করা হয়।
এছাড়াও উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় টিলা কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, খাস জমি ও টপসয়েল কাটার দায়ে থানা পুলিশের অভিযানে গতকাল রাতে উপজেলা সদর ইউনিয়ন থেকে ১টি ডাম্পার ,পুটিবিলা থেকে ২টি ডাম্পার এবং চরম্বা থেকে তিনটি ডাম্পার সহ মোট ৬টি ডাম্পার জব্দ করা হয়।এছাড়াও পুটিবিলা গৌড়স্থান এলাকায় টিলা কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
