
রায়হান সিকদারঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার(৪ডিসেম্বর) বাদে মাগরিব লোহাগাড়া সদরের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ শুকছড়ি আবদুল খালেক শাহ জামে মসজিদ প্রাঙনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।
লোহাগাড়া সদরের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে এ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারেস কোম্পানী, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ফেরদৌস কোম্পানী, বিএনপি নেতা নাজিম উদ্দিন, যুবদল নেতা গিয়াস উদ্দিনসহ সদরের ৯নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোআ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল হক চিশতি।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক, তার সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের প্রত্যাশা। সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোআ কামনা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















