ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খাঁন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। দীর্ঘদিনের নির্যাতন, অবিচার ও অমানবিক আচরণের ফলেই আজ আমরা তাকে হারালাম। এই দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারেন না।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ টানা ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে। খালেদা জিয়ার জনপ্রিয়তা ও জনগ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়েই তাকে সুস্থ অবস্থায় কারাগারে পাঠানো হয়েছিল। কারাগারে থাকাকালীন মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে।
রাশেদ খাঁন বলেন, “যে নেত্রী সুস্থ শরীরে কারাগারে গিয়েছিলেন, গণঅভ্যুত্থানের পর আমরা তাকে হুইলচেয়ারে ফিরতে দেখেছি। এটা ছিল জাতির জন্য চরম লজ্জার ও বেদনাদায়ক অধ্যায়।”
তিনি আরও বলেন, আজ খালেদা জিয়ার বিদায়ে পুরো দেশ শোকে স্তব্ধ। অথচ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন—তার জন্য বাংলাদেশে শোক করার কেউ নেই। বিপরীতে, খালেদা জিয়ার প্রয়াণে ঘরে ঘরে কান্না, সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি, ঘরে ঘরে ও মসজিদে-মসজিদে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করুন। তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক।”
রাশেদ খাঁন বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে আন্তর্জাতিক মানের নেতৃত্বে উন্নীত হওয়া খালেদা জিয়ার জীবন ইতিহাসে বিরল দৃষ্টান্ত। এমন একজন নেত্রীকে পাওয়াই ছিল জাতির জন্য গর্বের।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজ পুরো জাতি তার জন্য শোকাহত।”

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খাঁন

প্রকাশিত: ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫