
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো শোকবার্তাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম শোকবার্তাটি হস্তান্তর করেন।
শোকবার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও দেশ-বিদেশের অসংখ্য সমর্থকের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন এবং তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
দেশ বাংলা অনলাইন 



















