ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে ৬ মাসের জামিন

স্টাফ রিপোর্ট‍ার : কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি করেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
এরপরদিন ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।
মামলার ৭৭ আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়াকে ৬ মাসের জামিন

প্রকাশিত: ০৪:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯