ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং শেষ বিদায়ে অংশ নিতেই ঢাকায় আসছেন ভারতের শীর্ষ এই কূটনীতিক।
একই উদ্দেশ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন। তিনি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।
এছাড়াও, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের একজন মন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এসব প্রতিনিধির আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

প্রকাশিত: ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫