
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর লোহাগাড়া সদর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় আসন্ন লোহাগাড়া সদর ইউপির নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউপির বর্তমান মেম্বার ও সমাজসেবক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
২১ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে লোহাগাড়া সদর রশিদার পাড়া শাহ্ হাফেজ মুহাম্মদ ছমিউদ্দীন (রহঃ) হেফজখানা ও এতিমখানায় খতমে কোরঅান, দোয়াও মোনাজাতের পর ও এলাকাবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন লোহাগাড়া সদর ইউপির বর্তমান মেম্বার ও সমাজসেবক হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হাফেজ মাওলানা মূসা তুরাইনের সঞ্চালনায় দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ সুফিয়া অালিয়া মাদরাসার অারবী প্রভাষক মাওলানা আব্দুস ছোবাহান।
এসময় লোহাগাড়া সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মুহাম্মদ আবদুস সবুর,মাওলানা মুহাম্মদ অালী, মাওলানা খাইরুল বশর, মাওলানা মাসুকুর রহমান, মাওলানা ফেরদৌস, হাফেজ দেলোয়ার।
লোহাগাড়া সদরের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার হাফেজ জাহাঙ্গীর আলম জানান,বিগত নির্বাচনে মানুষের ভালবাসা নিয়ে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলাম।নির্বাচিত হওয়ার পর মানুষের সেবা করেছি। তিনি আরও জানান,আমি আবারও মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে লোহাগাড়া সদরের ৩নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ করবো ইনশাল্লাহ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















