
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত নাছির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়ার ফল ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) বিকেলে ক্যান্সার রোগে আক্রান্ত নাছির উদ্দিনের লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডস্থ বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন লোহাগাড়ার বটতলী স্টেশনের ফল ব্যবসায়ী মোঃ আবদুল মন্নান ও ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন।
এসময় জটিল রোগী আক্রান্ত নাছিরের সাথে কথা বলেন। তার খোঁজ খবর নেন তারা। আগামীতেও তার পাশে থাকার আশ্বাস দেন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















