
নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড-১৯ করোনা ভ্যাকসিন টিকা গ্রহণ করেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তোছিফ আহমেদ।
১৫ ফেব্রুয়ারি সকালে বান্দরবান সদর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে তিনি এ টিকা গ্রহণ করেন বলে জানা গেছে।
বান্দরবান সদরের ইউএনও তৌছিফ আহমেদ জানান, পৌরসভা নির্বাচনের দায়িত্ব ও নানাবিধ ব্যস্ততার কারণে এতদিন ভ্যাক্সিন নিতে পারিনি। আজ টিকা নিলাম। আলহামদুলিল্লাহ সুস্থ আছি।ভাল আছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যারা দেরী করছেন, দ্রুত নিয়ে ফেলুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















