সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়িক প্রাণকেন্দ্র কেরানীহাট নিউ মার্কেটের তৃতীয় তলায় নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এবাদতখানা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সফি সওদাগরের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এবাদতখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা ডেভলপমেন্ট প্রপার্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ডাইরেক্টর মুসলিম কবির, আবু ছগীর, জামাল হোসেন সিকদার,সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, আবু সালেহ শান, জামাল হোসেন,মোহাম্মদ কায়সার,সাইফুল ইসলাম খোকন ও মাওলানা নেজাম উদ্দিন। অনুষ্ঠানের পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে এবাদতখানার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























