
লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর বাদে আছর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক কনট্রাক্টরের উদ্যোগে ঠাকুরদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরুল আলম।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হক কন্ট্রাক্টর , লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের এর দপ্তর সম্পাদক তৈয়বল হক বেদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ,লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন,পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াকিব হাসান মাবুদ,আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাহাদ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




