
লোহাগাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক,লোহাগাড়া-সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বাদে জুমা সৌদি প্রবাসী হাজ্বী রফিকুল ইসলামের উদ্যোগে সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাংগিয়া করিম উল্লা পাড়া শাহে জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন সোনাকানিয়া ইউপির সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ঠ রাজনীতিবিদ মাস্টার আবু তাহের, প্রবাসী মোহাম্মদ রফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, রাজনীতিবিদ মোঃ আবদুল আলিম।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ গারাংগিয়া করিম উল্লা পাড়া শাহে জামে মসজিদের খতিব মাওলানা শাহ আলম।

এছাড়াও দোয়া মাহফিলে অনেক মুসল্লীগণ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন প্রেনক্রিয়াস ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে চট্টগ্রাম ম্যক্স হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকাস্হ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




