সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কেওচিয়া ইউনিয়নে ব্যাপক ত্রাণ তৎপরতা চালাচ্ছেন কেরানিহাট মা ও শিশু জেনারেল হসপিটাল এর নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি বন্যার শুরু থেকে বন্যার্ত মানুষের মাঝে নগদ টাকা, শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন। আজ ১৬ জুলাই মঙ্গলবারও কেওচিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ত্রাণ তৎপরতা চালিয়েছেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন টিপু,কেওচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম, প্রবাসী আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন সুমন, সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীর, যুবলীগ নেতা রাশেদুল আলম,জাহাঙ্গীর করিম ও সাইফুল ইসলাম।ওসমান আলী সাংবাদিকদের বলেন, সাতকানিয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে কেউচিয়া অন্যতম। কেওচিয়াতে বসবাসকারী সব পরিবার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত। রাস্তাঘাট ভেঙে গেছে। কেউচিয়া সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক ত্রান তৎপরতা চালানো দরকার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























