ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে লোহাগাড়ায় যুবককে ২ লাখ টাকা জরিমানা

রায়হান সিকদার , লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২টি ডাম্পার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।মাটি কাটার সাথে জড়িত খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

১১ মার্চ রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ে অফিস সহকারি তেজেন্দ্রসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান,কিছুদিন ধরে রাতের আঁধারে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোয়াং এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা। কৃষি জমিগুলো গর্ত করে পুকুরে পরিণত করছিল। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার ও একটি এক্সেভেটর জব্দ করি। কৃষি জমির টপসয়েল কাটার দায়ে খোরশেদ আলম নামে এক যুবককে ২লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের জামায়াতের সাবেক প্রচার সম্পাদক মরহুম সেলিমের স্বরণে দোআ ও ইফতার মাহফিল

কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে লোহাগাড়ায় যুবককে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪