কুরআনের আলোয় আলোকিত করো দুনিয়া স্লোগান নিয়ে সাড়া জাগানো অনুষ্ঠান “কুরআনের আলো” চ্যাম্পিয়নদের মদিনা আগমন উপলক্ষে কুরআনের আলো দর্শক ফোরাম মদিনা মনোয়ারা উদ্যোগে বাঙ্গালী মার্কেট সংলগ্ন যাওহারাত আব্বুদি আবাসিক হোটেলের হল রুমে অনুষ্ঠিত হলো গণসংবর্ধনা ও কুরআনিক নাইট।
সাংবাদিক ফ.ই.ম ফরহাদের সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনা শরীফের সভাপতি এইচ এম মাওলানা শাহেদুল হক কাতেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোখতার আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী নাজমুল হাসান
সংবর্ধিত অতিথিদের মধ্যে মো. জাকারিয়া,হাফেজ মো. শিহাবুল্লাহ ও হাফেজ মো. বোরহানুদ্দীন তামীম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
কোরআনের আলোয় আলোকিত হোক প্রত্যেক মুসলমানের জীবন। সবাই আছেনতো কোরআনের পক্ষে। যদি নিজের জীবনকে ভালবাসেন তাহলে প্রথমে কোরআনকে ভালবাসুন কারন কোরআন দারাই সকল মানুষের জীবন পরিচালিত। একটু চিন্তা করে দেখবেন। কারন কোরআন দারা পরিচালিত ইসলামই সত্যের ধর্ম শান্তির ধর্ম।
অন্ততপক্ষে প্রত্যেক প্রবাসীদের ছেলে মেয়ে একজন করে কোরআনে হাফেজ শিক্ষা দেওয়া জন্য ওয়াদা করান।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কুরআনে হাফেজদের কোরআন তেলাওয়াত সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মাহফুজুল আলম, ঢাকা আবাসিক হোটেলের স্বত্বাধিকারী নাসিরুল্লাহ ফারুক, ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু বক্কর, বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আব্দুস সামাদ আজাদ, হোটেল ব্যবসায়ী মোনায়েম চৌধুরী, মাত-আম দাল্লাহ্ রেস্টুরেন্টের মালিক সাইফুল ইসলাম, শেরাটন হোটেলের স্বত্বাধিকারী সারোয়ার ও ফরহাদ, ব্যবসায়ী হারুনুর রশিদ মোরশেদুল আলম মাওলানা আব্দুস সালাম সরোয়ার কামাল,জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠান যারা স্পন্সর – মাত-আম দাল্লাহ্ রেস্টুরেন্ট, হোটেল শেরাটন, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনা শরীফ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























