ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায়কা ভার্ডভ্যানের নিচে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।

দুর্ঘটনা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই ভ্যানটি প্রাইভেটকার ও সিএনজির উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানবিক বেদনা
ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকে স্তব্ধ হয়ে যায় হোসেনপুর। নিহতদের প্রতিবেশী মো. ইউসুফ বলেন, “একসাথে চারজনের চলে যাওয়া মেনে নেওয়া যায় না। নাতি-নাতনিদের মুখে আর দাদা-দাদির নাম শোনা যাবে না।”
আরেকজন প্রতিবেশী শিরিন আক্তার বলেন, “ওমর আলী চাচা ছিলেন সবার আপনজন। হঠাৎ তাদের চলে যাওয়া পুরো গ্রামকে শূন্য করে দিল।”

পুলিশের বক্তব্য
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এক মুহূর্তের সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো একটি পরিবারের চারজনকে। শোকে ডুবে আছে পুরো হোসেনপুর গ্রাম।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কুমিল্লায়কা ভার্ডভ্যানের নিচে চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫