ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মদক্ষ মানুষ তৈরি হবেঃ লোহাগাড়া প্রেস ক্লাবের মতবিনিময় সভায় নোবিপ্রবি’র ভিসি

রায়হান সিকদারঃ

স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের দায়িত্ব। সাংবাদিকতা এক মহান পেশা। সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে, সমাজের, দেশের ভাল কাজগুলোকে তুলে ধরার আহবান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ভিসি, লোহাগাড়ার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল।

২৭ সেপ্টেম্বর(শনি্বার) সকালে স্থানীয় একটি রেস্টোরেন্টের হল রুমে লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথাগুলো ধরেন তিনি।

নোবিপ্রবির ভিসি বলেন, আমি লোহাগাড়ার সন্তান, আপনারা সবাই আমার আপনজন,আমি আপনাদের সন্তান, এলাকার মানুষের প্রতি আমার মমত্ববোধ ও দায়িত্ববোধ রয়েছে।নাড়ির টানে সময় ফেলে ছুটি আসি প্রানের লোহাগাড়ায়। আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এসব কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নোবিপ্রবির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছি,এক বছরের কাছাকাছি হবে। নোয়াখালি প্রেস ক্লাবসহ সকল গণমাধ্যম কর্মীদের ভালবাসা,সহযোগিতা পেয়েছি,ওই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আপনারা আমাদের এলাকার সাংবাদিক। আপনাদেরও আন্তরিক সহযোগিতা ও সাপোর্ট পেয়েছি।

ড. মোহাম্মদ ইসমাঈল বলেন,যতদিন বেঁচে থাকব, লোহাগাড়ার মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্ঠা করব।আমাদের সবাইকে টেকনিক্যাল শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। লোহাগাড়ায় শীগ্রই একটি টেকনিক্যাল কলেজ হবে।সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। কর্মদক্ষ মানুষ তৈরী হবে। সুন্দর বসবাসের উপযোগী ও বেকারত্ব দূর হবে। আমি যতদিন আছি আপনাদের জন্য নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরজা খোলা থাকবে। সততা,ন্যায়পরায়ণ হয়ে মানুষ হওয়ার চেষ্ঠা করি। হারামের টাকা যাতে পকেটে না ঢুকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।তাই লোহাগাড়ার উন্নয়নে সবাই মিলে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাপেক্স ডিজিএম ইঞ্জিনিয়ার আবুল কাসেম,ব্যবসায়ী হারুনুর রশিদসহ লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মদক্ষ মানুষ তৈরি হবেঃ লোহাগাড়া প্রেস ক্লাবের মতবিনিময় সভায় নোবিপ্রবি’র ভিসি

প্রকাশিত: ০৪:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫