ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“কারাগারে খালেদা জিয়ার ওপর চরম নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরম অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস জানান, পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে খালেদা জিয়াকে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর ও পোকামাকড় অবাধে বিচরণ করত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন। এ ধরনের নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপির দুর্দিনে তিনি দৃঢ় মনোবল নিয়ে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন অবস্থান এবং নেতা-কর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

“কারাগারে খালেদা জিয়ার ওপর চরম নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস”

প্রকাশিত: ১০:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫