ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কামরুন্নাহার বেবি মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১০নং মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তর আমিরাবাদ ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ীর মরহুম নেছার আহমদ চৌধুরীর সহধর্মিণী নারীনেত্রী মিসেস কামরুন্নাহার বেবী।

সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জানিয়েছেন।তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,সাংসদ ড.নদভীর সহধর্মিণী নারীনেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরীকে প্রাণঢালা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি কামরুন্নাহার বেবী তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

মরহুম নেছার আহমদ চৌধুরীর সহধর্মিণী মিসেস কামরুন্নাহার বেবী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল সদস্য,শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ওএলাকাবাসীরা অনেক ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কামরুন্নাহার বেবি মধ্য আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ০৮:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮