ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানায় কানায় পূর্ণ চুনতীর ঐতিহাসিক সীরত ময়দান

mde

শহীদুল ইসলাম বাবর,চুনতী মাহফিল থেকে

চট্টগ্রাম, ০৭ ডিসেম্বর,২০১৮ ইং (দেশ বাংলা)চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবসে গুরুত্বপর্ণ আলেমদের তকরির শোনার জন্য লাখো জনতা একত্রিত হয়েছে চুনতীর ঐতিহাসিক সীরত ময়দানে জুমার নামাজের আগ থেকে বাড়তে থাকে মানুষের ভীড়। এক সাথে জামায়াতে পবিত্র জুমার নামাজ আদায় করেছে লাখো মুসল্লি। ১৩ একর বিশাল মাঠ এখন পরিপূর্ণ। এ বিশাল জনশ্রোতকে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেচ্ছাসেবকদের। চুনতী সীরত ময়দানের চর্তুপাশের সড়কে ধর্মপ্রান মুসলমানদের ভীড়। সকলে মিলিত হচ্ছে সীরত ময়দানে এসে। শেষ দিনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল নয়টায়। সকাল থেকে জুমা পর্যন্ত অধিবেশনে সভাপতিত্ব করেন, গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মালেক। তকরির পেশ করেন, কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর আলহাজ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী।
বাদে জুমা শুরু হওয়া ২য় অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন,সীতাকুন্ড কামিল মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ মাওলানা হোছাইন আহমদ। প্রকৃত আউলিয়া কিরামের পরিচয়, বানীয়ে সীরত হযরত শাহ ছাহেব কেবলার (রা: আ:) এর কারামতপূর্ণ জীবনের বিভিন্ন দিক নিয়ে তকরির পেশ করেন আলহাজ মাওলানা ক্বাজী নাছির উদ্দিন।
মাহফিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত ৪ হাজার সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আর পুলিশ সদস্য রয়েছে শতাধিক। তারা সকলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বলে জানালেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ মাহফিল শুরু থেকে নিরাপত্তার দিকটা দেখছে। সমাপনী দিনে শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তাছাড়া মাহফিল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারিক করছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

কানায় কানায় পূর্ণ চুনতীর ঐতিহাসিক সীরত ময়দান

প্রকাশিত: ০৬:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮