[primeitworld_print id="26142"]
ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রামে সওজে দুদকের অভিযান

কাজ না করা ঠিকাদারের নামে বিল দাখিলের চেষ্টা

চট্টগ্রামে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বিরুদ্ধে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাজ না করা ঠিকাদারদের দিয়ে বিল দাখিলের চেষ্টা করার অভিযোগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সওজ কার্যালয়ে অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১।

সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে নগরের রহমতগঞ্জ এলাকায় সওজ চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসাইনের কার্যালয়ে গিয়ে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। তবে সওজের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তখন উপস্থিত ছিলেন না।

অভিযান শেষে সায়েদ আলম সাংবাদিকদের জানান, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত প্রায় এক কোটি টাকার উন্নয়নকাজ টেন্ডার প্রক্রিয়ার আগেই অন্য এক ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। অথচ পরবর্তীতে টেন্ডারে অন্য ঠিকাদার কাজ পাওয়ার পরও তাদেরকে বিল দাখিল করতে চাপ দেওয়া হয়।

তিনি আরও বলেন, “যে ঠিকাদার টেন্ডারে কাজ পেয়েছেন, তাকে দিয়ে কোনো কাজ করানো হয়নি। উল্টো আগে কাজ করা প্রতিষ্ঠানের পেমেন্ট নিশ্চিত করতে তাকে জোর করে বিল সই করাতে চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়।”

দুদক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরকে কেন্দ্র করে অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড পর্যন্ত সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছিল। তবে এ বিষয়ে সওজের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে সওজে দুদকের অভিযান

কাজ না করা ঠিকাদারের নামে বিল দাখিলের চেষ্টা

প্রকাশিত: ০৭:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫