
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেছে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্হ্য কমপ্লেক্সের পার্শ্বের ভবন ট্রমা সেন্টারে করোনা ভাইরাস ঠেকাতে এ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
তার সাথে আলাপাকালে তিনি জানান,
করোনা ভাইরাসে আতংকের কোনো কারণ নেই। সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মাত্র ২’৩% মারা গেছে। বাকীরা সব সুস্থ হয়ে গেছে। যারা মারা গেছে তাদের মধ্যে সকলের বয়স ৪০ বছরের উর্ধ্বে। করোনা ভাইরাস জীবানু শরীরে প্রবেশের ন্যুনতম ১৪ দিন পর সেটি সংক্রামিত হয়। ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভাইরাস জীবাণু মরে যায়। বাংলাদেশের সার্বিক তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকায় এদেশের মানুষ করোনা ভাইরাস জীবাণুতে আক্রান্ত হওয়ার আশংকা খুবই কম।তিনি আরো জানান,সর্দি, বা কাশি দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম্বারে নতুবা হটলাইনে যোগাযোগ করবেন। বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই উদ্বিগ্ন বা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং করোনা ভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















